বন্ধু মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বন্ধুর আচার-আচরণের মাধ্যমে একজন মানুষকে বিবেচনা করা হয়। একজন মানুষের রুচি, প্রকৃতি তার বন্ধুর মাধ্যমেই প্রকাশ পায়। সবথেকে বড় কথা হলো মুসলমানের জবান হবে এক জবান। ওয়াদা দিয়ে পরে টাকার লোভে জবান বদলানো ব্যাক্তিরা কখনও মুসলমানের তালিকায় থাকতে পারে না।সাধারণত নিজের রুচি ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করেই মানুষ বন্ধু নির্বাচন করে। নিজের থেকে ভিন্ন রুচির কারো সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকলেও বন্ধুত্ব গড়ে উঠা সম্ভব নয়। সৎসঙ্গে স্বর্গবাস ও অসৎসঙ্গে সর্বনাশ প্রবাদটির প্রচলনই হয়েছে মানুষের আচরণ, প্রকৃতি ও বন্ধুর পরিচয়ের ওপর নির্ভর করে।কোরআন ও হাদিসে বন্ধু নির্বাচনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী একে অপরের বন্ধু। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ প্রতিষ্ঠিত করে, জাকাত দেয় এবং আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী জীবন-যাপন করে। তাদের ওপর আল্লাহ অনুগ্রহ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী।’ (সুরা তাওবা, আয়াত : ৭১)।এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)কোরআনের এই আয়াত ও হাদিসে বন্ধু নির্বাচনে একজন মানুষ যেসব গুণ বিবেচনা করতে পারে তার ঈঙ্গিত দেওয়া হয়েছে। এখানে মূলত ভালো চরিত্রের ঈমানদার ব্যক্তিদের বন্ধু বানানোর প্রতি জোর দেওয়া হয়েছে।অসৎ, মন্দ ও অবিশ্বাসীদের বন্ধু বানানো থেকে বিরত থাকতে বলা হয়েছে কোরআনের অন্য আয়াতে। আল্লাহ তায়ালা বলেছেন—لَا یَتَّخِذِ الۡمُؤۡمِنُوۡنَ الۡكٰفِرِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ ۚ وَ مَنۡ یَّفۡعَلۡ ذٰلِكَ فَلَیۡسَ مِنَ اللّٰهِ فِیۡ شَیۡءٍ اِلَّاۤ اَنۡ تَتَّقُوۡا مِنۡهُمۡ تُقٰىۃً ؕ وَ یُحَذِّرُكُمُ اللّٰهُ نَفۡسَهٗ ؕ وَ اِلَی اللّٰهِ الۡمَصِیۡرُবিশ্বাসী (মুমিন)গণ যেন বিশ্বাসী (মুমিন)দেরকে ছাড়া অবিশ্বাসী (কাফের)দেরকে অভিভাবক (বা অন্তরঙ্গ বন্ধু) হিসেবে গ্রহণ না করে। যে কেউ এমন করবে, তার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাদের কাছ থেকে কোন ভয় আশংকা কর (তাহলে আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন করতে পার।) আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন এবং আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। (সুরা আল ইমরান, আয়াত : ২৮)এ আয়াতে অবিশ্বাসী কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিমদের কোন ব্যাপারে সাহায্য-সহযোগিতার চুক্তি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে এবং এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যে কেউ সেটা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহর দ্বীনে তার কোন অংশ থাকবে না। কেননা কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঈমানের সাথে একত্রিতভাবে থাকতে পারে না। ঈমান শুধু আল্লাহ ও আল্লাহর বন্ধু মুমিনদের সাথে সম্পর্ক রাখতে বলে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে এবং আল্লাহর শক্ৰদের সাথে লড়াই করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার
মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার

মিয়ানমারে জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। সোমবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় নির্বাচন Read more

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট Read more

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া Read more

কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে ‘গুপ্ত’ কিংবা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে Read more

যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ!
যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ!

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন