সিলেটে সাদাপাথরকাণ্ডে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়েছে। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন এসআই ও এএসআই রয়েছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১ টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও প্রশাসন) রাসেলুর রহমান।তিনি বলেন, সোমবার (২৫ আগস্ট) জেলার বিভিন্ন থানায় কর্মরত ২২ সদস্যকে রদবদল করা হয়েছে। এটি নিয়মিত বদলিরই একটি অংশ।এদিকে ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাদাপাথরে লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দুদক তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করে। এ ছাড়া লুটের টাকার ভাগ স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি পেত বলেও সংস্থাটি প্রতিবেদনে জানায়।ওই প্রতিবেদনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যরা অবৈধ পাথর উত্তোলনের সিন্ডিকেটে জড়িত বলেও উল্লেখ করা হয়।সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্য থানায় বদলি করা হয়েছে। বদলি হওয়া অন্যরা বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার থানা এবং গোলাপগঞ্জের কুশিয়ারা পুলিশ তদন্তকেন্দ্র ও সিলেটের মোটরযান শাখায় কর্মরত আছেন।বদলি হওয়া ২২ জনের মধ্যে ১৩ জন এসআই, ৭ জন এএসআই এবং ২ জন কনস্টেবল রয়েছেন। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা থেকে ১১ জনকে অন্যত্র বদলি করার পাশাপাশি জেলার অন্য থানা থেকে এ দুটি থানায় বদলি করা হয়েছে নয়জনকে। এর মধ্যে তিনজনকে কোম্পানীগঞ্জ থানায় এবং ছয়জনকে গোয়াইনঘাট থানায় যোগদানের নির্দেশনা দেওয়া হয়।জানা যায়, সিলেট জেলার ২২ পুলিশ সদস্যকে নিয়মিত বদলির অংশ হিসেবেই বদলি করা হয়েছে। যেহেতু সম্প্রতি কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং গোয়াইনঘাটের জাফলংসহ ওই দুটি এলাকার বিভিন্ন স্থানে পাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনা দেখা দেয়, এ কারণে থানা দুটির ১১ পুলিশ সদস্যকেও এ নিয়মিত বদলিতে রাখা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প
এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প

যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য Read more

গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ বলে দাবি করলো ইসরায়েল
গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ বলে দাবি করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে Read more

পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক
পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামে গতকাল (৩১ জুলাই) ভোররাতে হায়নার মতো দেখতে এক হিংস্র প্রাণীর আক্রমণে চারজন আহত Read more

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের
সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহাসহ ১৫ বিচারকের ব্যক্তিগত নথিসহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন