গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেয়ার অভিযোগ তুলে রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক। আট বছর ধরে ‘স্ট্রিংগার’ হিসেবে কাজ করা এই আলোকচিত্রী মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে রয়টার্সের প্রেস কার্ড ভেঙে ফেলার ছবিও প্রকাশ করেন তিনি।তার ঘোষণাটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, শেয়ার দিয়েছেন, অসংখ্য মানুষ। জিঙ্কের অভিযোগ, রয়টার্স ইসরায়েলের প্রচারণা বিনা যাচাইয়ে প্রকাশ করে সাংবাদিক হত্যাকে বৈধতা দিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফের হত্যাকাণ্ড।গত ১০ আগস্ট গাজায় ওই সাংবাদিক নিহত হওয়ার পর ইসরায়েল দাবি করে, তিনি হামাসের সদস্য ছিলেন। এই ভিত্তিহীন দাবি রয়টার্স প্রকাশ করেছিল—যা জিঙ্কের মতে ইসরায়েলের মিথ্যা প্রচারণার অংশ। তিনি আরও জানান, শুধু আনাস আল-শরীফ নয়, সোমবারও আল-নাসের হাসপাতালে হামলায় অন্তত ২১ জন নিহত হন, যাদের মধ্যে রয়টার্সের ভিডিওগ্রাফার হোসাম আল-মাসরিও ছিলেন। এই ধরনের “ডাবল ট্যাপ” হামলায় ইসরায়েল প্রথমে বেসামরিক স্থাপনায় বোমা ফেলে, পরে উদ্ধারকর্মী ও সাংবাদিকরা পৌঁছালে আবার হামলা চালায়।নিজের স্ট্যাটাসে ভ্যালেরি জিঙ্ক পশ্চিমা গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তার মতে, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে রয়টার্স পর্যন্ত সব বড় সংবাদমাধ্যম ইসরায়েলের প্রচারণার বাহক হয়ে উঠেছে, যুদ্ধাপরাধকে আড়াল করেছে এবং নিজেদের সহকর্মীদের পরিত্যাগ করেছে। এতে করে গাজায় অল্প সময়ে যে সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন, তা আধুনিক ইতিহাসের যে কোনো বড় যুদ্ধে নিহত সাংবাদিকদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।জিঙ্ক লিখেছেন, ‘আট বছর ধরে রয়টার্সে কাজ করে আমি গর্বিত ছিলাম। কিন্তু এখন এই প্রেস কার্ড গলায় ঝোলানো লজ্জা ছাড়া আর কিছু নয়।’ গাজার সাংবাদিকদের সাহস ও আত্মত্যাগকে তিনি ইতিহাসের সেরা সাংবাদিকতার উদাহরণ বলে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে তাদের অনুপ্রেরণাকেই সামনে রেখে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন।সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় স্বাভাবিক মেধা তালিকায় চান্স না পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সুবিধায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার আওতায় রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ Read more

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন