২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস (পাঠ্যসূচি) সংক্রান্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  যারা অনিয়মিত বা মান্নোনয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে, তারা অবশ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী দেবে। এদিকে আগামী এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত হলেও এইচএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসেই। গত ২৩ জুন প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অবহিত করাসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে Read more

কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু
কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু

বিএনপি কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর
নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর

নওগাঁর পত্নীতলা উপজেলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে পানিতে ফেলার পর Read more

পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ
পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স রহমান সেনেটারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।সোমবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন