ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই। একটি গণমাধ্যমের সাক্ষাতকারে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে। জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে এখনও সরগরম রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন আর অনিশ্চয়তা। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাদানুবাদ চলছেই।তবে যে যাই বলুক, নির্বাচন নিয়ে সরকারের দেয়া নির্ধারিত সময়েই আস্থা রাখতে চায় বিএনপি। দলটির মহাসচিব জানান, এ নিয়ে তার দলে কোনো অনিশ্চয়তা নেই।শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ ও অতীতে রাজপথের ভূমিকা। প্রশ্ন ছিলো সংবিধান পবিবর্তন বা সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কী? মহাসচিবের সাফ জবাব, কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি। এমনকি সংশোধনও হতে হবে নির্বাচিত সংসদের হাত ধরেই।নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে Read more

ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক

আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ Read more

লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হল না বাংলাদেশ দলের। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের ছয়টি বিভাগে আজ সোমবার (১৪ জুলাই) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন