চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন কর্তৃক ইস্যুকৃত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আটককৃতরা হলো, দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯), মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘড়িয়া সীমান্তে অবস্থান নেয় টহল দল। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে দুইজনকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করা হয়। এ সময় আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের Read more

সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ
সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ

বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের Read more

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে Read more

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে Read more

ভোলার সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ
ভোলার সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার সময় গাড়ির Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন