ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমালোচনার পর অবশ্য তিনি পোস্টটি মুছে ফেলেছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’ পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি।তবে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনা শুরু হলে আসিফ মাহমুদ পোস্টটি ডিলিট করে ফেলেন।ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কীভাবে? এতে তো আশঙ্কা তৈরি হয় যে, সরকার হয়ত এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এটাই কি তার নমুনা নয়?’তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন—এটা কেমন বাকস্বাধীনতা!’ফেসবুকে সমালোচনা করে রবিউল ইসলাম নামে এক ব্যাবহারকারী লিখেছেন, ‘তিনি হয়ত ভুলে গিয়েছিলেন যে তিনি একজন উপদেষ্টা। তার অবস্থান থেকে প্রকাশ্যে কোনো প্রার্থীর প্রচারণা করা ঠিক নয়। সমালোচনার মুখে পড়েই তিনি পোস্টটি ডিলিট করেছেন।’উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। এতে ভিপি ও অন্যান্য পদসহ মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেনএছাড়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। চলবে ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে বৃদ্ধের চুল-দাঁড়ি কাটার ঘটনায় থানায় অভিযোগ
ময়মনসিংহে বৃদ্ধের চুল-দাঁড়ি কাটার ঘটনায় থানায় অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাঁড়ি কাটার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড
শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে।বৃহস্পতিবার (৬ Read more

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ

পাবনার ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (৩০) গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও Read more

ঢাকাসহ ৬ বিভাগে তাপপ্রবাহ
ঢাকাসহ ৬ বিভাগে তাপপ্রবাহ

ঢাকাসহ দেশের ৬টি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ জুন) Read more

ত্রিশালে রেড লেডি জাতের পেঁপের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ত্রিশালে রেড লেডি জাতের পেঁপের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ময়মনসিংহের ত্রিশালের রফিক তার আড়াই একর জমিতে বিদেশি জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা সদর থেকে প্রায় ১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন