উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও বাণিজ্য আলোচনায়ও রাজি আছেন বলে জানান তিনি। সোমবার (২৫ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউংকে প্রথমবারের মতো সোমবার হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আমি ভবিষ্যতে উপযুক্ত সময়ে কিম জং উনের সঙ্গে বৈঠক করার অপেক্ষায় আছি। আমি তার সঙ্গে চলতি বছরে বৈঠক করতে চাই।গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে দক্ষিণ কোরিয়া। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কঠোর মার্কিন শুল্ক থেকে রক্ষা পায় দক্ষিণ কোরিয়ার রপ্তানি পণ্য। তা সত্ত্বেও এ দুই দেশ বর্তমানে পারমাণবিক শক্তি, সামরিক ব্যয় এবং যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের দক্ষিণ কোরীয় বিনিয়োগের প্রতিশ্রুতির মতো বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা এবং কোরিয়া ও মার্কিন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেন লি জে মিউং। প্রেসিডেন্ট লির এই সফরে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিমান সংস্থা কোরিয়ান এয়ার তাদের ইতিহাসে সবচেয়ে বড় বিমান কেনার অর্ডার দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১০৩টি বিমান কেনার ঘোষণা দিয়েছে কোরিয়ান এয়ার।ট্রাম্পের বৈঠকের মন্তব্যের বিষয়ে উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে রয়টার্স। পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করছে, ওয়াশিংটনের উদ্দেশ্য কোরীয় উপদ্বীপ দখল এবং অঞ্চলটির দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানো।গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মেরামতের আহ্বান জানিয়ে আসছেন। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ট্রাম্পের আহ্বান উপেক্ষা করছেন। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি কূটনীতি চালুর বিষয়ে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে উদ্যোগ গ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এসব প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনও চুক্তিতে পৌঁছাতে পারেননি ট্রাম্প।গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সফরে যে নাটকীয় পরিস্থিতি দেখা গিয়েছিল, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি তা এড়িয়ে গেছেন।প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তিনি গলফ নিয়ে কথা বলেন এবং হোয়াইট হাউসে রিপাবলিকান প্রেসিডেন্টের সাজসজ্জা ও বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লি বলেন, তিনি বৈঠকের প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৯৮৭ সালের আত্মজীবনী ‌‘ট্রাম্প: দ্য আর্ট অব দ্য ডিল’ পড়েছেন।ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি আশা করছি, আপনি বিশ্বের একমাত্র বিভাজিত কোরীয় উপদ্বীপে শান্তি আনতে পারবেন; যাতে আপনি কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারেন। আপনি উত্তর কোরিয়ায় ট্রাম্প ওয়ার্ল্ড (আবাসন ব্যবস্থা) গড়ে তুলতে পারবেন, যেখানে আমি গলফ খেলতে পারব। এর মধ্য দিয়ে আপনি সত্যিই বিশ্বের ইতিহাসে শান্তির দূত হিসেবে ভূমিকা রাখতে পারবেন।’’দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জাহাজ নির্মাণ ও তাদের দু’জনের ওপর হওয়া হত্যাচেষ্টার প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন লি। এ সময় তিনি ট্রাম্পকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এই সম্মেলন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ওই সফরে ট্রাম্পকে কিমের সঙ্গে বৈঠকের চেষ্টা করারও প্রস্তাব দেন লি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন আসামিকে খালাসের রায় ‘মেনে নিতে পারছেন না’ আছিয়ার মা
তিন আসামিকে খালাসের রায় ‘মেনে নিতে পারছেন না’ আছিয়ার মা

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩ আসামিকে খালাস Read more

সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো প্রশাসন
সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা প্রকাশ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তির Read more

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান

মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সবশেষ আইপিএল শেষে জাতীয় Read more

টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। একনজরে দেখে নিন টিভিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন