বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংকট সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপ শেষ হলো। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমাপনী দিনে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের কূটনীতিক ও প্রতিনিধিসহ দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা।সকালে দুই দলে ভাগ হয়ে প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪ এ যান। সেখানে জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার আউটলেট কেন্দ্র ঘুরে দেখেন। পরে তারা বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতাল ও রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধিরা রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশা শোনেন। দুপুরে পরিদর্শন শেষে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।গত রবিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই সংলাপের শিরোনাম ছিল ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ; টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো। সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, দাতা দেশ, মানবাধিকারকর্মী ও গবেষকরা অংশ নেন।সংলাপের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশের একার পক্ষে সমাধান সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।’ তিনি কক্সবাজারের ইনানীতে আয়োজিত সেশনে উল্লেখ করেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপে ফেলছে। সমাধান কেবল বৈশ্বিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব।এদিকে সংলাপ চলাকালেই সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, শুধু আগস্টেই কয়েক হাজার রোহিঙ্গা কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এ অবস্থায় প্রত্যাবাসন আলোচনাও অনিশ্চিত হয়ে পড়ছে।বাংলাদেশ সরকার বারবার বলছে, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তবে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তাহীনতা ও আন্তর্জাতিক মহলের উদাসীনতায় এ প্রক্রিয়া আটকে আছে। সম্প্রতি চীন ও আসিয়ানভুক্ত কয়েকটি দেশ প্রত্যাবাসনে নতুন উদ্যোগ নিলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। সংলাপে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিরা রোহিঙ্গা সংকটকে ‘আঞ্চলিক নিরাপত্তার হুমকি’ হিসেবে চিহ্নিত করে দ্রুত সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।আন্তর্জাতিক সংলাপ ঘিরে কক্সবাজারে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিদেশি প্রতিনিধিদের সফরকে কেন্দ্র করে পুরো জেলায় ১৪৪ ধারা জারি করা হয় এবং অস্ত্র আইন অনুযায়ী বিশেষ নির্দেশনা কার্যকর থাকে। জেলার বিভিন্ন স্থানে বিজিবি, পুলিশ ও র‍্যাবের বাড়তি চৌকি বসানো হয়।কক্সবাজার ও টেকনাফ-উখিয়া অঞ্চলের স্থানীয় জনগণ মনে করছেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি অবস্থান তাদের জীবিকা ও নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক চোরাচালান, মানবপাচার, অবৈধ ব্যবসা ও ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম ওঠানো নিয়ে ক্ষোভ বাড়ছে। সম্মেলনের বাইরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা বলেন, শুধু আলোচনায় সমস্যার সমাধান হবে না, দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।সংলাপে অংশ নেওয়া মানবাধিকারকর্মীরা জানান, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ক্রমেই হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক তহবিলে ঘাটতি দেখা দেওয়ায় খাদ্য, চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম সংকুচিত হচ্ছে। এ কারণে ক্যাম্পে অপরাধ প্রবণতা ও হতাশা বাড়ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।তিন দিনের সংলাপ শেষে আয়োজকেরা জানান, এখানে প্রাপ্ত সুপারিশগুলো আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সময় আলোচনায় তোলা হবে। তারা আশা করছেন, এ প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা সম্ভব হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০
দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার Read more

পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে Read more

মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি
নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি

নতুন নীতিমালা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন Read more

স্কুল-কলেজ-কারখানার চেয়েও পাকিস্তানে মসজিদের সংখ্যা বেশি!
স্কুল-কলেজ-কারখানার চেয়েও পাকিস্তানে মসজিদের সংখ্যা বেশি!

সম্প্রতি প্রকাশিত পাকিস্তানের প্রথম অর্থনৈতিক শুমারি দেশের শিক্ষাগত ও ধর্মীয় প্রতিষ্ঠানের চিত্রকে সামনে এনেছে। রিপোর্টে দেখা গেছে, পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন