‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’, ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’—এমন বহু স্লোগানে ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবি এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ পালন করেন ছাত্র জনতা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তির মোড়ে এসে মিলিত হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপি নওগাঁর সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ প্রমুখ।বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।এসময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে একশনে যেতে আমাদের সময় লাগবেনা। আওয়ামী লীগ যদি খুন, গুম, নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯ মাসে দেড়’শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবেনা। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না বলে বিএনপিকে হুঁশিয়ারি দেন বক্তারা।উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগ নামের এক যুবককে পাথর মেরে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতোমধ্যে পুলিশ যুবদল নেতা মঈনসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে, যুবদলের নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী Read more

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন
আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই আজ বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন