মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই মেক্সিকান কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। কয়েকটি ভিসা বাতিলের বিষয়টি প্রচারিত হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, ভিসা বাতিলের ঘটনা পূর্বের চেয়ে অনেক বেশি বিস্তৃত।তিনজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের মতে, পূর্ববর্তী প্রশাসনও এভাবে ভিসা বাতিল করেছে। তবে একই পরিমাণে নয়। এবার সংখ্যাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তারা জানান, নীতিগত লক্ষ্য অর্জনের জন্য ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করার ইচ্ছার ইঙ্গিত দেয় এটি।মেক্সিকোতে দায়িত্বপালন করা মার্কিন রাষ্ট্রদূত টনি ওয়েন বলেন, ট্রাম্প প্রশাসন মেক্সিকোর ওপর আরও চাপ প্রয়োগের জন্য নতুন উপায় খুঁজে বের করছে। এই পদক্ষেপ মেক্সিকোর রাজনৈতিক অভিজাতদের মধ্যে নীরব ধাক্কা দিয়েছে। তারা নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন এবং এর জন্য ভিসার প্রয়োজন হয়। এটি মার্কিন মাদকবিরোধী পদক্ষেপের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণকেও চিহ্নিত করে। কারণ, এবার ট্রাম্প প্রশাসন সক্রিয় রাজনীতিবিদদের লক্ষ্যবস্তু করেছেন। সাধারণত চোখে কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল পদক্ষেপ এটি।একজন প্রবীণ মেক্সিকান রাজনীতিবিদ বলেন, ক্ষমতাসীন মোরেনা দলের ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ এবং অন্যান্য রাজনৈতিক দলের কয়েক ডজন কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। সংবেদনশীল বিষয়ে কথা বলার জন্য সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।রয়টার্স ভিসা বাতিল হওয়া মেক্সিকান কর্মকর্তাদের নাম নিশ্চিত করতে পারেনি। এখন পর্যন্ত মাত্র চারজন প্রকাশ্যে নিশ্চিত করেছেন, তারা তাদের ভিসা হারিয়েছেন। এদের মধ্যে বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর মারিনা দেল পিলার আভিলাও রয়েছেন। তবে তিনি মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে নিজের যোগসূত্র অস্বীকার করেছেন।যুক্তরাষ্ট্রকে কারও ভিসা বাতিল করার জন্য ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। নিষেধাজ্ঞা আরোপ, মামলা বা অন্য উপায়ে কাউকে চাপে ফেলার চেয়ে ভিসা বাতিল পদ্ধতি বেশি প্রয়োগ করে ওয়াশিংটন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, সমুদ্রের দুয়ার, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামকে নিয়ে আবারও সরব হলেন এরই এক সন্তান–চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রতিষ্ঠাতা মেয়র Read more

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।রবিবার (২২ Read more

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত

গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকাডুবে ১৪ জন মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিসরের Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

মৃত্যুর আগ মুহূর্তে পবিত্র কোরআন পড়ছিলেন খামেনি
মৃত্যুর আগ মুহূর্তে পবিত্র কোরআন পড়ছিলেন খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের প্রায় চার সপ্তাহ পর তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি Read more

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন