আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, দু-একটি দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, এটি তাদের কৌশল হতে পারে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। তবে যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।সালাহউদ্দিন আহমদ বলেন, অঙ্গীকারনামার কিছু বিষয় বিএনপি অযৌক্তিক মনে করেছে। বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করি।তিনি বলেন, সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চাই সেগুলো ঐকমত্যের ভিত্তিতেই সম্ভব। বিধানগুলো আজকেই বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে। বিধানগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে।অন্তর্বর্তী সরকারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। ‘তত্ত্বাবধায়ক সরকারের’ বিষয়টি পুনর্বহাল হওয়ার পর পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে।তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে। আগামীর সরকারেও তারা থাকতে পারেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ Read more

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২২ জুন) দিবাগত রাত Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস

বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি Read more

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন