মেলবোর্ন ও সিডনিতে ইহুদি-বিরোধী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। তবে এখন পর্যন্ত ইরান এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। খবর এএফপির।অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়া  ইরানের রাষ্ট্রদূত ও আরও তিন জন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ত্যাগের জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছে।’ তিনি অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেন এবং দেশটিতে থাকা নাগরিকদের নিরাপদ থাকলে এখনই দেশে ফেরার আহ্বান জানান।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ক্যানবেরা।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজে বলেন, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করবে।আলবেনিজে বলেন, এই হামলাগুলো বিপজ্জনক আক্রমণ, যা একটি বিদেশি দেশের পরিকল্পনায় করা হয়েছে। গত বছর সংঘটিত এই হামলায় কোনো ব্যক্তি আহত হননি।অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) প্রধান মাইক বার্জেস বলেন, তার সংস্থার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে ইরান সম্ভবত আরও ইহুদিবিরোধী হামলার পরিকল্পনায় জড়িত।বার্জেস আরও বলেন, ইরান তার জড়িত থাকার তথ্য লুকানোর চেষ্টা করেছে, তবে এএসআইও অনুমান করছে তারা গত বছরের ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আডাস ইস্রায়েল সিনাগগ হামলার পেছনে ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা Read more

সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

সাবেক ১০ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক ১০ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ, ৯ নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন