হোটেলের রুম, স্পা সেন্টার, পাবলিক টয়লেট বা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানি করে কিছু খারাপ মানুষ। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।একটু বুদ্ধি খাটালেই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। সাধারণত হোটেল রুম বা ট্রায়াল রুমের বৈদ্যুতিক পণ্য, নাইট লাইট, বই, ডিভিডি, পেন, খেলনা, ঘড়ি, শোপিস, আয়না, স্মোক ডিটেক্টরের মধ্যে লুকানো ক্যামেরা থাকতে পারে।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ মানুষ গোপন ক্যামেরা নিয়ে উদ্বিগ্ন। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ হোটেল বা ভাড়া বাসায় প্রবেশের পর ক্যামেরা আছে কি না খুঁজে দেখেছেন। বাংলাদেশেও গোপন ক্যামেরায় ভিডিও ধারণের ঘটনা নতুন নয়। তাই ভ্রমণ বা অবস্থানের সময় নিজেকে সুরক্ষিত রাখার উপায় জানা অত্যন্ত জরুরি।সংবাদমাধ্যম সিএনবিসি এক পরীক্ষায় দেখায়, একটি বাড়িতে ২৭টি গোপন ক্যামেরা স্থাপন করা হয়। অন্য একটি দল নানা উপায়ে ক্যামেরা খোঁজা শুরু করে। প্রথমে খালি চোখে তাকিয়ে একটি ক্যামেরা শনাক্ত করতে পারে দলটি। এরপর মুঠোফোনের সফটওয়্যার, আধুনিক লেন্স ইত্যাদি প্রযুক্তির সাহায্যে ধরা পড়ে আরও ১৬টি ক্যামেরা। অর্থাৎ বর্তমানে প্রচলিত সব উপায় দিয়ে চেষ্টা করেই এই ফলাফল পাওয়া গেছে। তবে কিছু সহজ কৌশল কাজে লাগালে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব। আসুন সেগুলো জেনে নেই- ১. সন্দেহজনক যেকোনো কিছু যাচাই করুনহোটেল কিংবা অপরিচিত কোথাও দীর্ঘ সময় অবস্থান করতে হলে প্রথমেই চারদিক ঘুরে দেখুন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই যাচাই করুন। ক্যামেরা বসানো আছে কি না, নিশ্চিত হোন। বিশেষ করে শৌচাগার, ঘরের দেয়ালঘড়ি, কলমদানি, দেয়ালে টানানো ছবি, চার্জিং পোর্ট ইত্যাদি পরখ করে নিতে ভুলবেন না। কোনো বস্তু সাধারণত যেখানে থাকার কথা, সেখানে না থাকাটাও সন্দেহজনক। এ ছাড়া পোশাক কিনতে গিয়ে ট্রায়াল কক্ষে অনেকেই পোশাক পরিবর্তন করেন। তখনো ওপরে–নিচে তাকিয়ে লুকানো ক্যামেরার বিষয়টি পরীক্ষা করে নেওয়া উচিত।২. আয়নার কারসাজিযেকোনো ধরনের আয়নার মধ্যেও ক্যামেরা লুকানো থাকতে পারে। তবে সহজেই এটি যাচাই করতে পারেন। আয়নায় আপনার আঙুল রাখুন। আয়নায় আঙুলের প্রতিচ্ছবির সঙ্গে আপনার আঙুলের মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে কি না লক্ষ করুন। ফাঁকা থাকলে এটি আসল আয়না, অন্যথায় এটা দুমুখো আয়না হতে পারে। ভেতরে থাকতে পারে ক্যামেরা। এ ছাড়া আয়নার পেছনের দিকটিও দেখুন। যদি পেরেকে আটকানো বা ঝুলিয়ে রাখা আয়না হয়, তাহলে সমস্যা নেই। যদি দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে, তাহলে একটু সাবধান হওয়াই ভালো।৩. আলো ও অন্ধকারের পরীক্ষাপ্রথমেই ঘরের সব আলো নিভিয়ে দিন। একদম ঘুটঘুটে অন্ধকার পরিবেশে চারদিকে তাকান। কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে। এগুলো মিটিমিটি জ্বলে বা উজ্জ্বল দেখায়। এ রকম কিছু থাকলে আপনার চোখে পড়বে। অন্ধকার ঘরেই আরেকটি পরীক্ষা করতে পারেন। লুকানো ক্যামেরার লেন্স থেকে অনেক সময় সূক্ষ্ম নীল বা বেগুনি রঙের আভা বের হয়। টর্চলাইট জ্বালালে এই আভা ধরা পড়ার সম্ভাবনা প্রবল। এই দুটি পদ্ধতি বেশ কার্যকরী।৪. ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যান করুনকিছু ক্যামেরা চালু রাখার জন্য ইন্টারনেট প্রয়োজন হয়। সাধারণত কাছের কোনো রাউটার থেকেই দেওয়া হয় এই সংযোগ। হতে পারে আপনার ও ক্যামেরায় ব্যবহৃত ওয়াইফাই নেটওয়ার্ক একই। সে ক্ষেত্রে মোবাইলে নেটওয়ার্ক স্ক্যানিং সফটওয়্যার ডাউনলোডে যাচাই করে দেখতে পারেন। খেয়াল রাখবেন, যে ওয়াইফাই নেটওয়ার্কটি স্ক্যান করতে চাচ্ছেন, আপনিও যেন সেটিতেই যুক্ত থাকেন। যদি দেখেন, ওয়াইফাই নেটওয়ার্কের তালিকায় ‘আইপিক্যামেরা’ বা এ ধরনের নাম আছে, তাহলে এই বাসায় ক্যামেরা থাকার সম্ভাবনা আছে বলে ধরে নিতে পারেন।৫. স্মার্টফোনের সফটওয়্যারও কাজে দেয়ইন্টারনেটে খুঁজলেই এখন ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ (লুকানো ক্যামেরা শনাক্তকরণ) নামের অনেক অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে নির্দিষ্ট মুঠোফোনের অ্যাপ স্টোরকে ভরসা করাই ভালো। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, রেডিও ফ্রিকোয়েন্সিসহ একাধিক কৌশল খাটিয়ে এই অ্যাপগুলো কাজ করে। তাই অনেক ক্ষেত্রেই লুকিয়ে রাখা ক্যামেরা খুঁজে পাওয়া সম্ভব হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক Read more

পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

এবার ফিলিস্তিন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি সতর্ক করে বলেছে, পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ Read more

নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর Read more

নওগাঁয় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু
নওগাঁয় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার Read more

পাকুন্দিয়ায় এসিল্যান্ড, ওসি, সাংবাদিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
পাকুন্দিয়ায় এসিল্যান্ড, ওসি, সাংবাদিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় Read more

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন