নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পলাশবাড়ী-পাঁজরভাঙ্গা আঞ্চলিক সড়কের তালপাতিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আছিয়া জান্নাত (২) উপজেলার চকরামপুর উত্তরপাড়ার মোহাম্মদ আকাশের মেয়ে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন আকাশ ও তার পরিবারের সদস্যরা। বাড়ি থেকে বের হয়ে পলাশবাড়ী-পাঁজরভাঙ্গা সড়কে পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাদের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আছিয়া জান্নাত ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হয়।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিএনজি চালককে আটক করে থানায় আনা হয়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন Read more

মুন্সিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিউলি আক্তার (৩২)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে Read more

৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন