পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও দত্তক নেওয়া মেয়ে সানজিদা (১২) হত্যা মামলায় পালিত ছেলে ও মসজিদের ইমাম তানভীর হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।দীর্ঘ ৫ বছর মামলা চলার পর সোমবার (২৫ আগস্ট) দুপুরে পাবনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক তানবির আহমেদ এ রায় ঘোষণা করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল জব্বার ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত কর্মকর্তা। নিঃসন্তান এই দম্পতি একদিন বয়সী শিশু সানজিদাকে দত্তক নিয়ে পাবনা পৌর শহরের দিলালপুর মহল্লায় বসবাস করতেন। এছাড়া তারা বাসার পাশে পাবনা ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর হোসেনকে আপন ছেলে হিসেবে লালন-পালন করছিলেন। তারা তাকে পরিবারের সদস্যের মতোই যত্ন নিতেন। তানভীরও তাদের বাবা-মা বলে ডাকতেন। কিন্তু ধীরে ধীরে জব্বারের সঞ্চয়, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের প্রতি লোভ জন্ম নেয় তানভীরের মনে। পরিকল্পনা শুরু করেন পুরো পরিবারকে হত্যা করে সম্পদ দখলের।মসজিদ থেকে ছুটি নিয়ে ছুটি শেষ হওয়ার আগেই ২০২০ সালের ৩১ মে রাতে নিজ গ্রাম নওগাঁর হরিপুর থেকে ফিরে এসে জব্বারের দিলালপুর মহল্লার ভাড়া বাসায় ওঠেন তানভীর। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র ও কাঠের বাটাম দিয়ে প্রথমে ব্যাংক কর্মকর্তা জব্বার, পরে তার স্ত্রী ছুম্মা খাতুন এবং সর্বশেষ তাদের কন্যা সানজিদাকে নৃশংসভাবে হত্যা করেন। এরপর বাথরুমে গিয়ে গোসল করে রক্তমাখা কাপড় ধুয়ে বাড়ির আলমারির লকার থেকে নগদ ২ লাখ টাকা, ১ লাখ ভারতীয় রুপি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ফজরের আজানের সময় নির্বিঘ্নে বাসা থেকে বেরিয়ে যায় তানভীর।ঘটনার ৫ দিন পরে ৫ জুন মৃতদেহ পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই বিষয়টি উদঘাটনে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এ ঘটনায় নিহত আব্দুল জব্বারের ভাই আব্দুল কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার মাত্র একদিন পর ৬ জুন রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নিজ বাড়ি থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি হত্যার কথা স্বীকার করেন। সেই সময় তার দেখানো স্থান থেকে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে মামলার একমাত্র আসামি তানভীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২২ সালের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গত সোমবার (২৫ আগস্ট) দুপুরে আদালত অভিযুক্ত তানভীর হোসেনকে হত্যার জন্য মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, চুরির জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদ বাচ্চু। আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন কেএম মিজানুর রহমান ও কাজী মকবুল আহমেদ বাবু।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘আসামির পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ আগস্ট
বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ আগস্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। এর আগে ৯ Read more

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের Read more

এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আসমা খাতুন (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার খারুয়া Read more

আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার
আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন