বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। এর আগে ৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (২১ জুলাই) বিকালে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।মোহাম্মদ তৌফিকুল ইসলাম আরও জানান, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করার পর ১০ আগস্ট বিভিন্ন অনুষদে নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে কোন অনুষদে ৯ আগস্টই নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে পারে। এরপর সব অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন।উল্লেখ্য, বাকৃবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ২৬-২৮ মে অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে মোট ১ হাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস
বাংলাদেশিদের দিনে ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস

বাংলাদেশি শিক্ষার্থীদের একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস। এ নিয়ম চলছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বৃহস্প‌তিবার Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী
আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীত ভুলে গেলে Read more

মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা
মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা

মেট্রোরেলের যাত্রীদের টিকিট কাটা ও ভাড়া পরিশোধ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) Read more

একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা
একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই-ভাই। সুতরাং তোমরা তোমাদের দু’ ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় কর, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন