স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও তাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকায় বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অস্তিত্বহীনতায় ভুগছে। স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না হওয়াতে শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে।তারা আরও জানান, শিক্ষার্থীরা গত দুইদিন ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। কিন্তু কোনো ফল না পেয়ে সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান। আজ বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি Read more

পানির নিচে ইরানের গোপন শক্তি বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ
পানির নিচে ইরানের গোপন শক্তি বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ

জ্বালানির পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিকপথ হরমুজ প্রণালিতে আকাশে গর্জন তুলছে মার্কিন যুদ্ধবিমান। কিন্তু পানির নিচে ইরানের অদৃশ্য এক শক্তি নীরবে বদলে Read more

গাজায় ইসরায়েলি নৃশংসতা, নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩
গাজায় ইসরায়েলি নৃশংসতা, নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩

গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ২৬৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য Read more

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে Read more

বরিশালে হস্তান্তরের আগেই বক্স কালভার্টে ফাটল
বরিশালে হস্তান্তরের আগেই বক্স কালভার্টে ফাটল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি ব্রীজে (বক্স কালভার্ট) ফাটল ধরেছে।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে Read more

‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা গঠনে সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন