লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে নগদ ৪,৫১,০০০ (চার লক্ষ একান্ন হাজার) টাকা এবং ৩ ভরি, ১১ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল রয়েছে।এর আগে গত ২১ আগস্ট উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনে ভিক্ষুক সেজে এক মহিলার কাছ থেকে স্বর্ণালঙ্কার চুরি ঘটনা ঘটে। ঐ ঘটনায় খাদিজাতুল কোবরা রাফি নামে এক প্রবাসীর স্ত্রী ২৫ আগস্ট লোহাগাড়া থানায় একটি চুরির মামলা করেন। মামলার পর লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী তসলিমা আক্তারকে গ্রেপ্তার করে।মামলার ও থানা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমিরাবাদ স্টেশনস্থ বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা একজন ভিখারীর বেশে তাদের নিকট ভিক্ষা খুঁজতে থাকেন। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলাকে উস্কানীমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সাথে প্রবাসীর স্ত্রীর সাথে থাকা মহিলার বাকবিতণ্ডা হয়। ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে গ্রেফতার তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণ (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি।এই ঘটনায় গতকাল প্রবাসীর স্ত্রী অজ্ঞাতনামা চোরদের আসামি করে থানায় মামলা করেন। মামলার পর থানা পুলিশ অভিযানে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত করে সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেন। গ্রেফতার তসলিমার বাসা থেকে নগদ ৪,৫১,০০০ (চার লক্ষ একান্ন হাজার) টাকা এবং ৩ ভরি, ১১ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। যার মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি প্রবাসীর স্ত্রী তার নিজের বলে শনাক্ত করেন।গ্রেফতার তসলিমা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা Read more

যশোরে ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বোরো চাষিরা বিপাকে
যশোরে ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বোরো চাষিরা বিপাকে

যশোরে কোল্ড ইনজুরির কারণে বোরো বীজতলা নষ্ট হচ্ছে। টানা ১০ দিন ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে চারা বিবর্ণ হয়ে Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের Read more

মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে অন্তিম নামের দুই বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন