চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জায়গাটি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করে জবরদখলের অভিযোগ উঠেছে।এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক অলক কান্তি দাশ বাধা প্রদান করে ব্যর্থ হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা বলছেন, আজকে স্কুলের জায়গা দখল হয়ে যাচ্ছে। যথাযথ ব্যবস্থা না নিলে একদিন স্কুলও দখল হয়ে যেতে পারে।লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইবনে মাসুদ রানা এ বিষয়ে বলেন, ‘আমরা নিরুপায়। বিষয়টি ইউএনও মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে, তিনিই ব্যবস্থা নিতে পারেন।’এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: সাইফুল ইসলাম জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র Read more

কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার
কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৪ আগস্ট) আদালতের Read more

যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল ও Read more

যে রুটে জানাজাস্থলে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ
যে রুটে জানাজাস্থলে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় Read more

ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ
ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা-বারোমাসিয়ার চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফসল কাউনের চাষাবাদ। এই ফসল রক্ষার্থে প্রায় ১৫ বছর পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন