বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাটের মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বের জাল, চরঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে ২১ বান্ডেল অবৈধ নতুন বের জাল (নেট জাল) ও ৬৫০টি চর ঘেরা জালের খুঁটি জব্দসহ তিনজন জেলেকে আটক করেন।তিনি আরও জানিয়েছেন, জব্দকৃত অবৈধ জাল ও খুঁটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরবর্তীতে জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা
আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বানিজ্য Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করবেন না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে Read more

পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার Read more

ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি
ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি

পাবনার ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় গ্রাম-বাংলার পথে প্রান্তরে ছুটে চলা ঘোড়ার গাড়ি। যান্ত্রিক বাহনের দৌরাত্ম্যে উপজেলার অধিকাংশ রাস্তাঘাটে Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন