এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে।মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।আল জাজিরা বলছে, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য, যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে।ট্রাম্পের এই মন্তব্য এসন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।এদিকে চীনের রপ্তানি প্রবণতা উল্টো চিত্র দেখিয়েছে। গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনা কাস্টমসের তথ্যে দেখা যায়, জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক আমদানি ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য সামনে এসেছে। চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করছে বলেই মনে হচ্ছে।সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন, যাতে উভয়পক্ষের মধ্যে আলোচনার আরও সুযোগ তৈরি হয়। এ আদেশ না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত।এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে, শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপাহারে সারাবছর মিলছে সুস্বাদু পাকা আম কাটিমন
সাপাহারে সারাবছর মিলছে সুস্বাদু পাকা আম কাটিমন

আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে সারাবছর মিলছে পাকা আম কাটিমন।এই জাতের আম দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সাড়া ফেলেছে। এই Read more

কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

কটাক্ষ সহ্য করে ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
কটাক্ষ সহ্য করে ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

কিছু দিন আগেই ভারতের মুম্বাইয়ে ফিলিস্তিনের পক্ষে একটি সভার প্রচার করে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এতে Read more

পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত
পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত

গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন