মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির একটি ভালো, চূড়ান্ত সমাপ্তি ঘটবে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’এর আগে চলতি বছরের শুরুতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। বিশেষজ্ঞদের মতে যা জাতিগত নিধন বা মানবতাবিরোধী অপরাধের শামিল হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা, চাচাত ভাই আটক
মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা, চাচাত ভাই আটক

কুমিল্লার মুরাদনগরে অমানুষিক নির্যাতনের পর ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাত ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১৬ জানুয়ারি) সকালে মুরাদনগর Read more

‘বায়োচারে’ বাড়বে মাটির গুণ, ফলবে অধিক ফলন: বিনার উদ্ভাবন
‘বায়োচারে’ বাড়বে মাটির গুণ, ফলবে অধিক ফলন: বিনার উদ্ভাবন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কৃষি প্রকৌশল বিভাগের একদল গবেষক নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। এই যন্ত্রটি কম খরচে Read more

যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি
যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ Read more

প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল
প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল

বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল। খেলবে বাংলাদেশের সাথে সঙ্গে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক Read more

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর
সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন