শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা।ডিপ্লোমা-বিএসসি ইস্যুতে ডেসকোর নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে বুয়েট শহীদ মিনার থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর অবরোধ তুলে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা।হত্যার হুমকিদাতাদরে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর সাড়ে ৪টায় শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান বুয়েট শিক্ষার্থীরা।উল্লেখ্য, এর আগে ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুতে ৩ দফা দাবিতে আন্দোলন করছে বুয়েটের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের ৩ দাবি হলো১. ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।২.১০ম গ্রেডে  ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই আন্দোলন নিয়ে ফের শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট!
জুলাই আন্দোলন নিয়ে ফের শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা পালিয়ে ভারতে যান। তবে যে জুলাই আন্দোলনের কারণে হাসিনার পতন হয় সেই Read more

সৌদি আরবের কড়া পদক্ষেপ, ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ জনকে বহিষ্কার
সৌদি আরবের কড়া পদক্ষেপ, ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ জনকে বহিষ্কার

সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি Read more

নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া
নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া

ইসলামে জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও রহমত কামনার একটি গুরুত্বপূর্ণ ফরজে কিফায়া ইবাদত। নারী ও পুরুষের জানাজার নামাজের Read more

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচারের প্রতিবাদ
মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচারের প্রতিবাদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু Read more

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব
জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য। দলটির আমির Read more

দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লেগেছে। মঙ্গলবার ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন