ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন।এই মহতী উদ্যোগে উপাচার্যের সাথে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক অর্থ ও হিসাব অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, পরিচালক আই. কিউ. এ. সি. অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, এবং রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।উদ্বোধনী দিনে নিম, আম, ডালিম, কামরাঙ্গা, বাতাবী লেবু, লিচু, ভেষজ উদ্ভিদসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান খামার তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মোঃ লুৎফুর রহমান মৃদুল, এস্টেট উইং-এর ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ আখতার হোসেন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন।উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘গ্রাম ও শহরে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করা আবশ্যক। বিশেষত জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশকে সবুজায়ন করতে পারলে আমাদের পরিবেশ ও আবহাওয়া অনেকখানি প্রাকৃতিক সুফল বয়ে আনবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি
১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য Read more

এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু: রানী মুখার্জি
এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু: রানী মুখার্জি

‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন রানী মুখার্জি। পুরস্কার পাওয়ার পর অনুভূতি Read more

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী
তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

জনপ্রিয় তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী। ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি ড্রামাটি নির্মাণ করেছে Read more

মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত
মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা Read more

কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন
কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চোরাচালান প্রবণ এলাকা উদয়নগরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর Read more

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন