যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় মাছ ভারতে রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫ হাজার ৪৫০ মেট্রিক টন। এ সময় বৈদেশিক মুদ্রা আহরণ হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৬ মার্কিন ডলার।রপ্তানি বাণিজ্যে ভোগান্তি কমলে সামনের বছর আরো বেশি মাছ রপ্তানির আশা ব্যবসায়ীদের। আর সব ধরনের সহযোগিতা বাড়াতে আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তারা।বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বছরে দেশে ১৭ কোটি মানুষের জন্য মাছের চাহিদা রয়েছে ৪৮ লাখ মেট্রিক টনের মতো। চাহিদার বিপরীতে সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে ৫০ লাখ ১৮ হাজার টন। চাহিদার থেকে উৎপাদন বেশি থাকায় কয়েক বছর ধরে বিদেশে মাছ রপ্তানি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিদেশে মোট রপ্তানি হয়েছে ৫ হাজার ১৪৫ কোটি টাকার সমমূল্যের ৯১ হাজার মেট্রিক টন মাছ বা মৎস্যজাত পণ্য। এর মধ্যে কেবল ২০২৪-২৫ অর্থবছরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ১৩ হাজার ৭৪২ টন মাছ রপ্তানি হয়েছে। এ সময় বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৬ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য দাঁড়াচ্ছে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা। এর আগের বছর ২০২৩-২৪ অর্থবছরে মাছ রপ্তানির পরিমাণ ছিল ৮ হাজার ২৯২ টন। যা থেকে বৈদেশিক মুদ্রা আহরণ হয় ২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ৩১২ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা।তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে মাছ রপ্তানি বেড়েছে ৬ হাজার ৪৫০ মেট্রিক টন। এ সময় বৈদেশিক মুদ্রার আহরণ বাড়তে দেখা যায় ১ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৩০০ মার্কিন ডলার।এদিকে দিন দিন মাছের রপ্তানি বাড়লে কাগজপত্রের আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বন্দরে নেই কাঙ্খিত সুবিধা। রপ্তানির কিছু কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় ৮৫ কিলোমিটার দূরে খুলনা থেকে। এতে পচনশীল পণ্য মাছ দ্রুত সরবরাহে বিঘ্ন ঘটে। রপ্তানি বাণিজ্যে ভোগান্তি কমলে সামনের বছর আরো বেশি মাছ রপ্তানি করতে পারবেন আশা ব্যবসায়ীদের।বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, খুলনা থেকে রপ্তানির ছাড়পত্র নিতে রপ্তানিতে বিলম্ব হয়। বেনাপোলে মাছ রপ্তানি কার্যক্রম সম্পন্নের ব্যবস্থা রাখা দরকার। বৈধ সুবিধা নিশ্চিত হলে আরো বেশি বৈদেশিক মুদ্রা আহরণ হবে।বেনাপোল বন্দর ফিস কোয়ারেন্ট অফিসের কর্মকর্তা সজিব সাহা বলেন, গত বছরের চেয়ে মাছ রপ্তানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মাছ রপ্তানি বাড়াতে সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। এ সময় তিনি আরো বলেন, বেনাপোল বন্দর দিয়ে গত অর্থবছরে ভারতে রপ্তানিকৃত মাছের মধ্যে মিঠা পানির মাছের পরিমাণ ছিল ১৩ হাজার ২১০ টন। দুর্গা পূজার আগে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ৫৩২ টন। রপ্তানিকৃত মিঠা পানির মাছের মধ্যে উল্লেখযোগ্য পাবদা, ট্যাংরা, পারসে, তেলাপিয়া, পাঙ্গাসের পোনা সহ বিভিন্ন ধরনের মাছ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জা‌নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য Read more

৪৫ বছরেও চাকরির সুযোগ মেঘনা ব্যাংকে
৪৫ বছরেও চাকরির সুযোগ মেঘনা ব্যাংকে

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসিতে ‘ইনচার্জ’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

কবিতার বরপুত্রের জন্মদিন আজ
কবিতার বরপুত্রের জন্মদিন আজ

কবি, সাংবাদিক- শামসুর রাহমান। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকা জেলার Read more

চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার
চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার

পাবনার চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টার Read more

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন