সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন। তিনি হলেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি।সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ১-২৫ ক্রমিকের উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।’নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাস উপজেলায় ৭ বছরের শিশু সায়মন হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা Read more

আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ
আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ Read more

যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা
যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা

পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ আপাতত যুদ্ধ বিরতি চালিয়ে Read more

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম Read more

বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল
বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন