পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ আপাতত যুদ্ধ বিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে। এর আগে, দুই দেশের সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির কথা জানান।নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের ডন নিউজ বলছে, আলোচনায় দুই দেশের সামরিক কর্মকর্তারা বিস্তারিত কথা বলেছেন এবং যুদ্ধ বিরতি কার্যকর রাখতে সম্মত হয়েছেন। তবে আলোচনা নিয়ে দু’পক্ষের কেউ কোনো বিবৃতি দেয়নি।এদিকে কূটনৈতিক সূত্র বলছে, বিশ্ব নেতারা যুদ্ধ বিরতি কার্যকর রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে রাজনৈতিক সদিচ্ছায় গুরুত্বারোপ করছেন। আগামীকাল এ বিষয়ে পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ ব্যাপারে সাংবাদ সম্মেলন করবে বলে আশা করা যাচ্ছে।গেল সপ্তাহে ৪ দিন ধরে পাক-ভারত সীমান্তে সামরিক উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা শেষ হয়। সেসময় দিল্লি দাবি করে, তারা পাকিস্তানের সন্ত্রাসী শিবিরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ইসলামাবাদও পাল্টা হামলা চালায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর Read more

গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম
গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির Read more

গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

গৌরীপুরে ট্রেন-সিএনজি সংঘর্ষে আহত ২
গৌরীপুরে ট্রেন-সিএনজি সংঘর্ষে আহত ২

ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথের গৌরীপুরে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেসের সঙ্গে সিএনজি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। এ সময় সিএনজি চালক ও এক Read more

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর
চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। চলন্ত অবস্থায় বাইরে থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন