ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। তিনি জানান, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে কোনও জবাবদিহিতা নেই।সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।আইরিশ টেলিভিশন আরটিই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিগিন্স বরেছেন, “আমরা এক ধরনের জবাবদিহিতাহীন অবস্থায় আছি”। তিনি গাজার পরিস্থিতিকে বিশ্বের ইতিহাসের এক “বেদনাদায়ক সময়” বলেও উল্লেখ করেন।আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, এখন এমন এক অস্বাভাবিক মুহূর্ত চলছে যেখানে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে বেআইনি কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক আইনকে একেবারেই পাত্তা দিচ্ছেন না। তিনি আরও বলেন, “পশ্চিম তীর ও গাজার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করার যে প্রস্তাব উঠেছে, সেটিও আসলে জবাবদিহিতাহীনতার প্রতিফলন। এই অবস্থা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি।”প্রযুক্তির “অজবাবদিহিমূলক ভূমিকা” নিয়েও তিনি সতর্ক করে বলেন, এর মাধ্যমে পরিস্থিতি অস্ত্র প্রতিযোগিতার দিকে গড়াতে পারে, যেখানে মানবিক মূল্যবোধ একেবারেই অগ্রাহ্য হবে। হিগিন্স বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তাকে দীর্ঘদিন ধরে উপেক্ষিত রাজনৈতিক সমস্যাগুলো থেকে মনোযোগ সরানোর অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না।”তিনি মনে করিয়ে দেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘চ্যাপ্টার সেভেন’ভুক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই প্রয়োজনে বলপ্রয়োগসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া সম্ভব।প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সামরিক অভিযান পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক

প্রেম—পৃথিবীর সবচেয়ে আবেগময় ও মধুর সম্পর্কগুলোর একটি। ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের শুরুতে থাকে রঙিন Read more

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ
ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান। এদিকে, বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো, ডেইলি Read more

হাত-পা নেই লিতুন জিরার, মুখ দিয়ে লিখে জিপিএ-৫
হাত-পা নেই লিতুন জিরার, মুখ দিয়ে লিখে জিপিএ-৫

হাত-পা ছাড়া জন্ম নেওয়া সেই অদম্য মেধাবী লিতুন জিরা এসএসসির ফলাফলেও চমক দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে Read more

১০ লাখ কর্মী নিবে দক্ষিণ কোরিয়া
১০ লাখ কর্মী নিবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেদেশে বিদেশ থেকে মৌসুমী শ্রমিক বা খণ্ডকালীন কর্মী কাজ করবে। মৌসুমী বলতে মার্চ মাস থেকে Read more

বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার
বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার

বিপিএলের চলতি আসরে নতুন দল হিসেবে যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেসের জন্য অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত হতাশারই। একের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন