গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।দেশটির ব্রিসবেন শহরের কেন্দ্রস্থল থেকে হাজার হাজার মানুষ রোববার (২৪ আগস্ট) ভিক্টোরিয়া ব্রিজ অতিক্রম করে মিছিল করছে। তারা গাজায় চলমান যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি এবং দুর্ভিক্ষ ও অনাহার বন্ধের দাবি জানাচ্ছে।এই বিক্ষোভটি অস্ট্রেলিয়া জুড়ে অনুষ্ঠিত বহু বিক্ষোভের একটি, যাকে ‘ডে অফ অ্যাকশন’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার রাজধানীসহ ২০টিরও বেশি শহর এই অভিযানে অংশ নিয়েছে।শহরগুলোতে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও, পুরো বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।প্রসঙ্গত, শুক্রবার (২২ আগস্ট) প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন