বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, পলো ও আনতার মতো দেশীয় ফাঁদ এখনও সমান জনপ্রিয়। শুধু পেট ভরানো নয়, বরং এ সরঞ্জামগুলো গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য ঐতিহ্য। তাই মিরসরাইয়ের প্রত্যন্ত গ্রামগুলোতে বর্ষার পানির সঙ্গে আজও ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এই মাছ ধরার সরঞ্জাম।বর্ষার আগমুহূর্তে গ্রামে গ্রামে শুরু হয় ফাঁদ তৈরির ধুম। ব্যস্ত হয়ে পড়েন বাঁশ-বেতের কারিগররা। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত এসব ফাঁদের বিক্রি সবচেয়ে বেশি হয়। স্থানীয় হাটবাজারে তখন পাওয়া যায় বিভিন্ন আকারের চাঁই, পলো ও আনতা। তবে একসময় গ্রামে গ্রামে এসব ফাঁদের ব্যবহার বেশি থাকলেও এখন কাঁচামালের দাম বৃদ্ধি ও দক্ষ কারিগরের অভাবে উৎপাদন কমে গেছে।স্থানীয়রা জানান, ‘চাঁই এখনও মানুষের কাছে জনপ্রিয়। সাধারণত খাল-বিল কিংবা ডুবে যাওয়া ক্ষেতে ফেলা হয়। এখান থেকে শোল, শিং, কৈ, খইলসা, পুঁটি ও দেশীয় চিংড়ি সহজেই ধরা পড়ে। এখন আবার বড় আকারের চাঁই তৈরি হচ্ছে, যেগুলোতে রুই-কাতলও ধরা সম্ভব।’স্থানীয় গ্রামীণ সরঞ্জাম তৈরির কারিগর মো. সোলেমান জানান, ‘প্রায় ৪০ বছর ধরে আমি চাঁই, পলো ও আনতা তৈরি করছি। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত বিক্রি সবচেয়ে বেশি হয়। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এখন দামও বেড়েছে। আকারভেদে প্রতিটি ফাঁদ দুইশ থেকে আটশ টাকা পর্যন্ত বিক্রি হয়।’স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর বলেন, ‘দেশীয় এসব ফাঁদ শুধু মাছ শিকারিদের জীবিকা নয়, বরং আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও কারেন্ট জালের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ঐতিহ্য হারানোর ঝুঁকিতে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থা উদ্যোগ নিলে এই ঐতিহ্য সংরক্ষণ সম্ভব।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহর পদত্যাগ
পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহর পদত্যাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ পদত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে তিনি Read more

খালেদা জিয়াকে কিছুক্ষণ পর দাফন করা হবে
খালেদা জিয়াকে কিছুক্ষণ পর দাফন করা হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। Read more

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের Read more

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়
যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়

সন্ধ্যা নামলেই কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়ক যেন ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়। পাহাড়ি ঢালু পথ ধরে কেউ যদি যাত্রা শুরু করেন, তার Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন