জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের দাবিতে গণ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (২৪ আগস্ট) এ দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়জুড়ে গ্রাফিতি ও দেয়াল লিখন করে ছাত্র সংসদ গঠনের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, প্রশাসন দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা শিক্ষার্থীদের হতাশ ও ক্ষুব্ধ করছে। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরেও নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হয়নি। গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের সংগঠিত আন্দোলনের পর গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয়। তবে এক বছর পার হলেও প্রশাসনের তরফ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ছাত্র সংসদ গঠনে নীতিগতভাবে একমত। তবে এটি কার্যকর করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ও মন্ত্রনালয়ের অনুমোদন প্রয়োজন। আমরা সে প্রক্রিয়ার মধ্যে আছি। এবিষয়ে একটা কমিটিও করে দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটা খসড়া তৈরির চেষ্টা করছি।’ ছাত্র উপদেষ্টা ড. আশরাফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যথার্থ। প্রশাসনও ইতিবাচক। তবে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমরা দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিতে চাই।’ প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান জানান, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আমরাও চাই ছাত্র সংসদ দ্রুত গঠিত হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ইউজিসির অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মতি প্রয়োজন।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘ছাত্র সংসদ নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকায় একটি বিশেষ কমিটি কাজ করছে। প্রতিবেদন হাতে পেলেই রোডম্যাপ ও নির্বাচনী প্রক্রিয়া ঘোষণা করা হবে। আশা করছি দ্রুত এ বিষয়ে নির্দেশনা দেওয়া যাবে।’ শিক্ষার্থীদের মতে, নজরুল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ‘ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েছে। আমাদের অঙ্গীকার দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক ও কার্যকর ছাত্র সংসদ গঠন।’ ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদ কবির বলেন, ‘এক বছর পার হলেও এখনো সুষ্ঠু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় ছাত্র সংসদ গঠিত হয়নি। আমরা প্রশাসনের কাছে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।’ আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, ‘ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক অরাজকতার শিকার হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ অপরিহার্য।’ ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি আদায়ের শক্তিশালী মাধ্যম। দ্রুত রোডম্যাপ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা অনশনে যাবো।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

২৮ মে: নামাজের সময়সূচি
২৮ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২৮ মে ২০২৫ ইংরেজি, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২৯ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার ৩ মরদেহ
ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার ৩ মরদেহ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর Read more

‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’
‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’

যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই Read more

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন
শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ শ্রম আইন সংশোধন (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ (আরপিও বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার অর্ডিন্যান্স) আইন পাসের চূড়ান্ত অনুমোদন Read more

শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন