মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত কাউছার জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের কাইয়ুম খানের ছেলে।নিহতের বাবা কাইয়ুম খান জানিয়েছেন, সংঘর্ষের সময় তার ছেলে কাউছারের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করা হয়। এতে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার ছেলে। ছুরিকাঘাতের ঘটনার মূল হোতা এখনও গ্রেপ্তার হয়নি দাবি করে তিনি বলেন, ‘আমার ছেলের হত্যার উপযুক্ত বিচার চাই।’সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, আহত যুবক শনিবার মধ্যরাতে মারা গেছেন। আহত হওয়ার ঘটনায় যুবকের বাবা কাইয়ুম খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।প্রসঙ্গত: গত ৬ আগস্ট সন্ধ্যায় জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গাবালিয়া মৌলভী মাঠ এলাকায় মাটি ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাইল গ্রামের অপু হাওলাদার ও ডাকাতিয়াপাড়া গ্রামের জাকির খানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কাউছার খানসহ দু’জন ছুরিকাহত হন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় নেই Read more

১৩ জুলাই: নামাজের সময়সূচি
১৩ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি, নগদ দুই লাখ টাকা লুট
উলিপুরে গভীর রাতে সিঁধ কেটে চুরি, নগদ দুই লাখ টাকা লুট

কুড়িগ্রামের উলিপুর গভীর রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য (ইউকে) দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং Read more

থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের লাহোরে বুধবার শুরু হয়েছে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথমদিনে জয় পেয়েছে পকিস্তান ও স্কটল্যান্ড। আজ মাঠে নামবে বাংলাদেশ Read more

স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন