ভারতের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম চেতেশ্বর পুজারা। ডানহাতি এই ব্যাটসম্যান দেশের হয়ে এক শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। অবশেষে ১৩ বছর ধরে চলা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের অবসান ঘটালেন তিনি।রোববার (২৪ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।অবসরের ঘোষণায় পুজারা লিখেছেন, ভারতের জার্সি পরা, জাতীয় সংগীত গাওয়া এবং মাঠে নামার প্রতিবার সর্বোচ্চ চেষ্টা করা; এসব অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ আসে। গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।শেষবার তিনি ভারতের হয়ে খেলেছেন ২০২৩ সালের জুন মাসে, লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ভারতের সাবেক গুরুত্বপূর্ণ তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে পুজারা ১০৩টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে করেছেন ৭,১৯৫ রান। তাঁর ব্যাটিং গড় ৪৩.৬০, সঙ্গে রয়েছে ১৯টি শতক এবং ৩৫টি অর্ধশতক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর Read more

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা Read more

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

ফোনে আঁড়ি পেতে নাগরিকদের ওপর নজরদারি পাকিস্তান সরকারের
ফোনে আঁড়ি পেতে নাগরিকদের ওপর নজরদারি পাকিস্তান সরকারের

পাকিস্তানে সরকার দেশটির নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি চালাচ্ছে, এবং এই কাজে ব্যবহার করা হচ্ছে মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক নজরদারি প্রযুক্তি। Read more

ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন