প্রথম দেখায় কারও মনে হবে, ভারী বৃষ্টি বা নদীর জোয়ারে সড়কটি পানিতে ডুবে গেছে। কিন্তু বাস্তবে প্রায় ১২ মাসই সড়কটিতে পানি জমে থাকে। এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাপড়-চোপড় ভিজে যায়।সড়কটি বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের টরকী বন্দর আবাসিক এলাকায় অবস্থিত। সড়কের আশপাশে রয়েছে প্রায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি মসজিদ, ৩টি মন্দির, ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ১টি কমিউনিটি সেন্টার। এছাড়া বিভিন্ন ধরনের দোকানপাটসহ ছোট-বড় ৭০ থেকে ৮০টি বাড়ি রয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় ২ থেকে ৩ শত পরিবার।টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফাতেমা ইসলাম তানহা জানান, সড়কটি নীলখোলা আরেনায়ারা প্রি-ক্যাডেট স্কুল থেকে শুরু হয়ে টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়, টরকী বন্দর গার্লস স্কুল হয়ে টরকী বন্দর ছাগলহাট হয়ে টরকী বন্দর বড় ব্রিজ পর্যন্ত চলে গেছে। এখানেও প্রায়ই বৃষ্টির পানি জমে থাকে। তিনি বলেন, ভ্যান, মটোরসাইকেল বা রিকশা একটু জোরে গেলে পানি ছিটকে আমাদের জামা-কাপড় নষ্ট হয়ে যায়।স্থানীয় ভ্যানচালক জব্বার আলী বলেন, খুব সাবধানে গাড়ি চালাই, তারপরও অনেক সময় পানি ছিটকে যায়। তখন যাত্রীদের বকা-ঝকা শুনতে হয়। তিনি আরও জানান, টরকী বন্দর পশুর হাটে ছাগল ক্রেতা-বিক্রেতারাও ভোগান্তিতে পড়েন সড়কে পানি জমে থাকার কারণে। এতে তাদের ক্রয়-বিক্রয় কম হয় এবং আয়ের ওপর প্রভাব পড়ে।স্থানীয় টাইলস ব্যবসায়ী কাওছার ফকির অভিযোগ করে বলেন, এখানে প্রায় ২৫টি দোকান রয়েছে, তার মধ্যে ৬টি টাইলসের দোকান। এছাড়া রয়েছে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি ধর্মীয় উপাসনালয়। বাসাবাড়ি রয়েছে প্রায় ৮০টি, যেখানে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করে। রাস্তায় পানি জমে থাকার কারণে ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে।স্থানীয় বাড়ির মালিক মিন্টু মোল্লা অভিযোগ করে বলেন, এই সড়কের নিচ দিয়ে পৌরসভার পানির সরবরাহ লাইনের পাইপ ফেটে গেছে। তাই সেখান থেকে পানি বের হয়ে সড়কে জমে থাকে। এছাড়া বৃষ্টির পানি নামার মতো সঠিক ড্রেনেজ ব্যবস্থা নেই। বহুবার পৌরসভাকে জানালেও কোনো সমাধান পাইনি।এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, ‘বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। পৌরসভার প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি সরেজমিনে গিয়ে খোঁজ নেবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার

নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি Read more

জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিয়ে নেন: মেঘমল্লার
জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিয়ে নেন: মেঘমল্লার

আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন—ডাকসু নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়া এমনটাই জানালেন প্রতিরোধ পর্ষদ থেকে জিএস Read more

দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২
দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২

পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

১৮ জুন: নামাজের সময়সূচি
১৮ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন