দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে চলছে বিশ্ব ইজতেমার কার্যক্রম। প্রায় ৬০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে চলা ইজতেমা শেষ হবে ৫ জানুয়ারি দুপুরে। ভারতের বিভিন্ন রাজ্য ও বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন।স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইজতেমায় আগত মুসল্লিদের জন্য জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ শুক্রবার ইজতেমা প্রাঙ্গণে জুমার নামাজে অংশ নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইজতেমা ময়দানের আশপাশে ১৭০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছ। সেখানে সব রকম চিকিৎসার ব্যবস্থার করা হয়েছে।২৪ ঘণ্টা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিযুক্ত আছেন। নেপালের বিরাট নগর থেকে ইজতেমায় অংশ নিতে আসা কামাল উদ্দিন বলেন, এটা নিয়ে আমি পাঁচটা ইজতেমায় এসেছি এর আগে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ধর্মের কথা শুনতে আমি বারবার আসি। এর আগে গয়া, কিশানগঞ্জ, বাঁকড়া , নেপালের ইজতেমায় অংশ নিয়েছি। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘ধনিয়াখালী বিধানসভা এলাকায় বিশ্ব ইজতেমা ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি হিসেবে ইজতেমা যারা আসছে তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি। সব মুসলিম ধর্মপ্রাণ মানুষ মধ্যে একটি প্রতিক্রিয়া সমান যে বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই।’এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত Read more

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে Read more

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন