সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফনদীর নাইক্ষ্যংদিয়া নামক জলসীমা থেকে ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে আটক করে নিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের অন্তর্গত শাহপরীর দ্বীপের নাফনদীর উপকূল থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্ব মিয়ানমার জলসীমা থেকে তাদের আটক করে নিয়ে গেছে বলে গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন স্থানীয় জেলেরা।আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন-মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। এদের মধ্যে ১১ জন শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। অপর একজন উখিয়া বালুকখালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।এবিষয়ে জানতে চাইলে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকা সংলগ্ন স্থানীয় জেলে পাড়ার বাসিন্দারা আক্ষেপ প্রকাশ করে জানান, শনিবার বিকেলে সাগর থেকে ফেরত আসা জেলেরা তাদের জানিয়েছেন। সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরত আসার সময় নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দু’টি স্পিডবোট যোগে আরাকান আর্মির সদস্যরা এসে হঠাৎ করে ১২ জন মাঝিমাল্লাসহ একটি ফিশিং ট্রলার ধরে নিয়ে গেছে। ধরা পড়া ফিশিং ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের ডেইল পাড়া এলাকার বাসিন্দা সুলতান মাঝি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, এখানকার জেলেরা প্রায় সময় দেশীয় সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করার কারণে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে। জেলেরা সীমানা আইন লঙ্ঘন না করলে তাদেরকে ধরে নিয়ে সাহস আরাকান আর্মির সদস্যরা দেখাতে পারতো না বলেও জানান তিনি।উল্লেখ্য, গত ১২ আগস্ট টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকার বাসিন্দা ৫ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মির সদস্যরা। এর মধ্যে দুই জেলে হচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে এসে উক্ত এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা। ঐ ৫ জেলেকে ধরে নিয়ে ১১ দিন অতিবাহিত হলেও এখনো তারা ফেরত আসেনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি Read more

‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই Read more

চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চার জাহাজ
চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চার জাহাজ

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর যখন উত্তাল, তখন তার বুকে ভেসে বেড়ানো কিছু পরিত্যক্ত নৌযান যেন প্রকৃতির এই ক্রোধের Read more

এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন
এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির' আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) Read more

৪৪তম বিসিএসে সুপারিশ পেয়েছেন ৬ কুবিয়ান
৪৪তম বিসিএসে সুপারিশ পেয়েছেন ৬ কুবিয়ান

সম্প্রতি ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৯০ জন। এবার কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন