চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।তাদের দাবি, প্রাথমিকের সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এছাড়া তাদের বাকি দাবি গুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দিতে হবে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যেসব প্রধান শিক্ষক আদালতে রিট করেছেন, শুধু তাদের ক্ষেত্রেই দশম গ্রেড বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অথচ বাকি শিক্ষকদের বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।শিক্ষকদের দাবি, ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে আনার নির্দেশনা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এর পাশাপাশি চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের স্থায়ী পদোন্নতি ও নির্ধারিত ১০ ও ১৬ বছর চাকরির মেয়াদ পূর্ণ হলে উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানান তারা।তাদের এই যৌক্তিক দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের Read more

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) এক Read more

যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা
যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা

পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ আপাতত যুদ্ধ বিরতি চালিয়ে Read more

হাজার একর জমি উন্মুক্তে সিডিএর তৎপরতা, শেষ হতে পারে ফতেয়াবাদ–পতেঙ্গার দীর্ঘ জট
হাজার একর জমি উন্মুক্তে সিডিএর তৎপরতা, শেষ হতে পারে ফতেয়াবাদ–পতেঙ্গার দীর্ঘ জট

চট্টগ্রামের নগর পরিকল্পনার ইতিহাসে দীর্ঘদিনের এক অব্যবস্থাপনার অধ্যায় অবসানের দ্বারপ্রান্তে। প্রায় দেড় দশক ধরে আটকে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) Read more

টাঙ্গাইলে বাস উল্টে বড় দুর্ঘটনা থেকে রক্ষা
টাঙ্গাইলে বাস উল্টে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন