জুলাই সনদ পর্যালোচনা করে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশন বরাবর জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল।এর আগে, গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয়।সর্বশেষ গত বুধবার কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যেকোনো ধরনের মতামত প্রদানের সময় ২২ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত বাড়ানো হয়।জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বিকা্ল ৩টা পর্যন্ত ২৩টি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে।দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস,  জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল। তবে, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ওপর মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি

সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট Read more

দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান
দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান

আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

বাঘার চরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত
বাঘার চরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত ও স্ত্রী সাহিদা আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) Read more

নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়
নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।শনিবার (২৮ Read more

ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন