চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডের মোছনারহাট এলাকার নিজ বাড়ি থেকে বাবার সহযোগিতায় মোঃ রুবেল (৩৮) কে আটক করে পুলিশ।পিতা হাজ্বী শফিক আহম্মদ জানান, ‘দীর্ঘ সময় ধরে ছেলে মদ পান করে আসছিল। বাবার পারিবারিক ও সামাজিকভাবে বলার পরও সে মাদকসেবন করে যাচ্ছিল। এমনকি মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের উপর শারীরিকভাবে নির্যাতন করত। আজ দুপুরেও মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া শুরু করে। তাই স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় পুলিশকে জানালে পুলিশ তাকে মাদকদ্রব্যসহ আটক করে।’রুবেলের মা জয়নাব বেগম বলেন, ‘আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে-মেয়েরা খুন করলেও মা-বাবা তাদের পক্ষ নেন, কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে।’ইউপি সদস্য আবু বক্কর বলেন, ‘এই ছেলেকে একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাইরে থেকে এলাকায় লোক নিয়ে আসে অবৈধ ব্যবসা করার জন্য। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’চুনতি পুলিশ ফাঁড়ির সদস্য এ এফ এম জিয়াউল হুদা জানান, ‘অভিযুক্ত রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই
পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।এ ঘটনায় বৃহস্পতিবার Read more

এবার কার দখলে ভিআইপি আসন নোয়াখালী-৫?
এবার কার দখলে ভিআইপি আসন নোয়াখালী-৫?

বাংলাদেশের রাজনীতিতে কিছু সংসদীয় আসন আছে, যেগুলো শুধু ভৌগোলিক সীমার মধ্যে বন্দী নয় বরং রাজনৈতিক শক্তির প্রতীক, প্রভাবের কেন্দ্র, ইতিহাসের Read more

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ Read more

গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে জিম্মি করে মাল্টি পয়েন্ট বিডি নামক আর্থিক প্রতিষ্ঠান Read more

বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নমুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার Read more

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন