যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী প্রায় ৫ কোটি ৫০ লাখ বিদেশির রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন বা বহিষ্কারের মতো অপরাধের প্রমাণ মিললে তাদের ভিসা বাতিল কিংবা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।বৃহস্পতিবার এক ঘোষণায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য নতুন কর্মভিসা ইস্যু আপাতত স্থগিত করা হয়েছে। এক্স-এ দেয়া বার্তায় তিনি দাবি করেন, বিদেশি ট্রাক চালকরা “আমেরিকানদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং স্থানীয় ট্রাক চালকদের জীবিকা ধ্বংস করছে।পররাষ্ট্র দপ্তর এক লিখিত বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সব ভিসাধারী ‘নিরবচ্ছিন্ন যাচাইয়ের’ আওতায় আছেন। ভিসা ইস্যুর পর কোনো তথ্য সামনে এলে যা অযোগ্যতার ইঙ্গিত দেয়, তবে সেই ভিসা বাতিল হবে। আর ওই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে তাকে দেশ ছাড়তে হবে।দপ্তরের ভাষ্যমতে, অযোগ্যতার ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, কোনো ধরনের “সন্ত্রাসী কর্মকাণ্ডে” জড়িত থাকা বা “সন্ত্রাসী সংগঠনকে” সহায়তা করা।২০২৫ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছেন। শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ কাগজপত্রধারীদের বিরুদ্ধেও অভিযান চলছে। যদিও শুরুতে সরকার বলেছিল, কেবলমাত্র বিপজ্জনক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, কিন্তু এখন প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের হিসাবে চলতি বছর প্রায় ৪ লাখ মানুষকে বহিষ্কার করার পথে রয়েছে প্রশাসন।রেস্তোরাঁ, নির্মাণকাজের স্থান, কৃষিখামার এমনকি আদালতেও অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রধারী কর্মীদের আটক করছে অভিবাসন কর্তৃপক্ষ। একই সঙ্গে মানবিক কারণে দেয়া অস্থায়ী সুরক্ষা এবং হিউম্যানিটারিয়ান প্যারোলও সীমিত করার উদ্যোগ নেয়া হয়েছে, যা বহু বিদেশিকে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ দিয়েছিল।শিক্ষার্থী ভিসাধারীরাও নজরদারির আওতায় আছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে আইন ভঙ্গ বা “সন্ত্রাসবাদে সমর্থন” দেয়ার অভিযোগ আনা হয়েছে। তবে বেশ কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে কেবল ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ বা মতামতমূলক লেখা প্রকাশের মতো কার্যক্রমকেও কারণ দেখানো হয়েছে যা যুক্তরাষ্ট্রের সংবিধানেই সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে। এমনকি অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশ না নিয়েই।তথ্য: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : জিল্লুর রহমান
এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : জিল্লুর রহমান

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।রবিবার (২১ Read more

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা
এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

দেশের বাজাররে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা
খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা

দিনাজপুরের খানসামা উপজেলায় রোগীদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন সময়ে ৩টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে ৫০ শয্যার একটি, ২০ শয্যার একটি Read more

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার Read more

পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি
পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি

ঈদ যাত্রার ব্যস্ততা শেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ এখন স্বস্তির চিত্র দেখা গেছে । স্বাভাবিক ভাবে গাড়ি আসছে এবং Read more

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব

জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন