জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার (৯ জানুয়ারী) থেকে ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। এটি পার্কের চতুর্থ ফুল উৎসব; যা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এদিন সকালে ফুল উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।পুরো পার্ক জুড়ে রঙিন ফুলে সাজানো হয়েছে নানা ফুলের ভাস্কর্য, থিম ও ল্যান্ড স্ক্যাপ। দেশি-বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের প্রতিটি কর্নার। হাটার পথের পাশেও আছে ফুলের সমাহার। পার্কে রাখা হয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা জায়াগা।এই উৎসবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণমেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, ভায়োলিন শো, মুভি শো, পুতুল নাচসহ নানারকমের আয়োজন রেখেছে কর্তৃপক্ষ।এছাড়া উৎসবে রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল।সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গাটি দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্টুরেন্ট। ২০২২ সালে এ জায়গা থেকে দখলদার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন সেটিকে পার্কে রূপান্তর করে। নাম দেয়া হয় ‘ডিসি পার্ক’।পরের বছর থেকে সেখানে আয়োজন করা হয় ফুল উৎসবের। যা চট্টগ্রামবাসীর পাশাপাশি বিভিন্ন জেলার মানুষের কাছে নজর কেড়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার লোকজনও আসেন রঙবেরঙের বাহারি ফুলের এ উৎসব দেখতে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক

আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ Read more

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য
ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচাঁতে গিয়ে Read more

ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস
ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস

ইরানের ওপর ইসরাইল ও মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের Read more

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু৷মঙ্গলবার (৬ Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর
সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন