আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।জিল্লুর রহমান বলেন, ‘আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেই নির্বাচন- নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে।তিনি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণে আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে। আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। আসলে নির্বাচনই দেখি না।’উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে।কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের ওপরে, সামরিক বাহিনীর ওপরে, পুলিশের ওপরে। ওই সময় আমি, নুরুল কবির ও আসিফ নজরুল বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না। কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনেও আমরা কথা বলব। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত।তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। মানুষকে সিদ্ধান্ত দিতে হবে।জিল্লুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে, থাকবে না—সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে। আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা।শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না। তিনি তখন আমাকে বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে লেট দ্য ইনজয়। এখন ঘুমিয়ে থাকুক সময়মতো জেগে উঠবে। কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না, সেটা কিন্তু প্রমাণিত সত্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা Read more

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো Read more

অ্যানেসথেসিয়া কী ও যেভাবে কাজ করে
অ্যানেসথেসিয়া কী ও যেভাবে কাজ করে

অ্যানেসথেসিয়া একটি চিকিৎসা পদ্ধতি, যাতে কোনো ব্যক্তি অপারেশনের সময় যন্ত্রণা এড়াতে সমর্থ হয়। অ্যানেসথেসিয়ায় বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা হয়, যাকে Read more

মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের এড়েন্দা গ্রামে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজুর রহমান (২৫) নামে পল্লী বিদ্যুতের Read more

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন