ভোলার লালমোহনে সাহেরা বেগম (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্য রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত সাহেরা ওই ওয়ার্ডের জাহিদুল ইসলামের সদ্য বিবাহিত স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাহেরার মা পেয়ারা বেগমকে ডিভোর্স দেওয়ার পর তিনি পুনরায় জাহিদুল ইসলামের বাবা লোকমান হোসেনকে বিয়ে করেন। এরপর চার মাস আগে জাহিদুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সাহেরার।ঘটনার দিন সন্ধ্যায় মাগরিবের আযানের পর মা পেয়ারা বেগম সাহেরাকে বারবার নামাজ পড়তে ডাকলেও তিনি সাড়া না দিয়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে মা তাকে গালমন্দ করে নামাজে যান। নামাজ শেষ করে ফিরে এসে তিনি সাহেরাকে ডাকতে থাকেন। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান সাহেরা জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। এরপর তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী
অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী

ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। Read more

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের অন্যতম ক্ষমতাধর ২ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ Read more

শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪

শরীয়তপুরে ধর্ষণের ঘটনায় আলোচনা সমালোচনা জন্ম নেয়ার পর ঘটনাটি আবার নতুন মোড় নিয়েছে। নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বুধবার Read more

বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের Read more

হিমাচল ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১৮
হিমাচল ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১৮

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি Read more

আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি
আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন