ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি সড়কের ভালুঘাট এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশসূত্রে জানা গেছে, বাসটি হরিয়ানা রাজ্যের রোহতাক জেলা থেকে বিলাসপুরের ঘুমারিন শহরের দিকে যাচ্ছিল। সে সময় ব্যাপক খুব বৃষ্টিপাত হচ্ছিল ওই এলাকায়। ভালুঘাটে আসার পর একটি পাহাড়ের প্রায় সম্পূর্ণ চূড়া বাসটির ওপর ধসে পড়ে।বাসটিতে মোট ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ শরু করেন।স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, “গতকাল রাত থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া তিন জন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না।”ওই কর্মকর্তা আরও বলেন, “ধসের মাত্রা অনেক বড়। এখনও আটকে থাকা যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতের পরিবারকে ৫০ হাজার রুপি প্রদান করা হবে।হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, “ধসের মাত্রা বিশাল, আবহাওয়াও বৈরী। তবে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক এক্সবার্তায় নিহতদের প্রতি শোক জানিয়ে বলেছেন, উদ্ধারকাজে সহায়তা করতে কেন্দ্রীয় সরকারের অধীন উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কয়েকটি টিম ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে।ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে Read more

ফুলবাড়ীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফুলবাড়ীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় রাকিবুল হাসান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শাহরিয়ার ইমন Read more

আগামীকাল ‘মে দিবসে’ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
আগামীকাল ‘মে দিবসে’ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের Read more

দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার
দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে ২ প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, Read more

নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩
নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩

নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ আরও তিনজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন