কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় নগরীর অশোকতলা এলাকায় বিসিক শিল্প নগরীর জান্নাতুল ফুড প্রোডাক্ট মিলে এ ঘটনা ঘটে।নিহত সায়েম সদর উপজেলার বলরামপুরের দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের বাড়ি রংপুর জেলায়।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা বিসিকের শনপাপড়ি খাওয়ার জন্য মিলে গেলে তাকে ছিনতাইকারী সন্দেহে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর মিলে শনপাপড়ি উৎপাদনকারী কর্তৃপক্ষ পলাতক রয়েছে।ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে কিছু যুবক পুলিশের গাড়িতে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সায়েম ও সাকিব নামে আরেক যুবক এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে এখনও নিশ্চিত করতে পারেননি তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগর স্টেশনে প্রথমবার থামল ট্রেন
শ্রীনগর স্টেশনে প্রথমবার থামল ট্রেন

মুন্সিগঞ্জের শ্রীনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মত যাত্রীবাহী ট্রেন যাত্রাবিরতি শুরু করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে রাজশাহী Read more

ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা
ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার গত বছরের প্রবল আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন Read more

‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ

সম্প্রতি ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদের দৃশ্য দেখেছে বিশ্ববাসী। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে Read more

গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল

গাজার জনগণকে সরিয়ে একটি ‘মানবিক শহর’ গড়তে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে Read more

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন