লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে পৌরসভার উত্তর স্টেশন এলাকায় মোজাম্মেল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ হোসেন।আটকরা হলেন, কক্সবাজারের টেকনাফ বাহারছড়ি এলাকার নুরুল আফসার, বদিউজ্জামান ও আবদুল্লাহ।অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকরা প্রথমে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও এক্সরে পরীক্ষায় তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে চিকিৎসকের সহায়তায় ঔষধ প্রয়োগের মাধ্যমে পায়খানার সঙ্গে শরীর থেকে ৫ হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।গতকাল Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে Read more

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন