যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৮৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটককৃত রুবেল (৩৪) কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকা থেকে পাচারকারী রুবেলকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৫৮৫ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ প্রায় ৪ হাজার টাকা পাওয়া যায়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল।তিনি আরও বলেন, আটককৃত স্বর্ণের বাজার মূল্য ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা ও সিজার মূল্য ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। স্বর্ণসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে সোনা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ Read more

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা মাসুদ রানা প্রধানকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ মে) রাত ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ Read more

ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা
ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। ইতোমধ্যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়েছেন বিভিন্ন Read more

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য
ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচাঁতে গিয়ে Read more

পত্রিকা: ‘ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়’
পত্রিকা: ‘ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়’

বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীর ৬০ শতাংশ কোটা বাদ দেওয়া হয়েছে ; সেই সঙ্গে পোষ্য ও পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন