আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল
বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত Read more

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন
নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে Read more

ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ Read more

এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে Read more

নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন