পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ইতোমধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা স্পষ্ট হবে।বুধবার বিকালে রংপুরে একদিনের সফরে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি, ভোট কেন্দ্র দখল করা হয়েছে। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল; কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি। কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নেই। তবে জনভোগান্তির কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করা দরকার; কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্য না থাকায় তা করা সম্ভব হয়নি। তবে বাজেট বৈষম্য নিরসনে সরকার কাজ করেছে।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।পরে বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণে অংশ নেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল Read more

প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল
প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’
ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’

দেখতে গোলাপ ফুলের মতো হলেও নাম তার নন্দিনী। দৃষ্টিনন্দন ‘নন্দিনী’ সুভাষ ছড়াচ্ছে যশোরের ফুলের রাজ্য গদখালীতে। ৪৫ রকমের রঙ-বেরঙের অধিকারী Read more

সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন